×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুতে আরও তিনজনের মৃ/ত্যু

২০২৬ সেপ্টেম্বর ০৯ ২০:৪৮:৫৭

ডেঙ্গুতে আরও তিনজনের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।

এর আগে চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ নয়জনের মৃত্যুর রেকর্ড হয় গতকাল। ওই দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত