ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেগা প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে পেলেই সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে যেসব মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেগুলোতে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিপুল অঙ্কের ঋণের অর্থে নেওয়া এসব প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানো নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। ওই সময়ে জনগণের মুখে কথিত ছিল, ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’। বর্তমান সরকার ওই সময়ের অতিরঞ্জিত ব্যয়ের বিষয়ে কোনো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মেগা প্রকল্প সরকারের দৃষ্টিগোচর হয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির আলামত দেখা গেছে, সেগুলো ইতোমধ্যেই তদন্তের আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বেশ কয়েকটি প্রকল্পের তদন্তকাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত প্রতিবেদন সরকারের হাতে এলেই সেগুলোর সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ