ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
জেনে নিন যে ধরনের ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি
ডুয়া ডেস্ক: শুরুতে কাউকে পছন্দ না হলেও অনেক সময় তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে। সামাজিক নিরাপত্তার অনুভূতি, একাকীত্ব দূর করার চেষ্টা কিংবা ওই ব্যক্তির ভালো আচরণ—এ ধরনের বিভিন্ন কারণে এমন সম্পর্ক তৈরি হতে পারে। পরবর্তী সময়ে পছন্দের সঙ্গে বাস্তবতার অমিল দেখা দিলে সেই সম্পর্ক ভেঙেও যেতে পারে।
আপাতদৃষ্টিতে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এর পেছনে কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ কাজ করতে পারে। বিশেষজ্ঞদের আলোচনায় সাধারণত যেসব বিষয় সামনে আসে, সেগুলো হলো:
১. ‘ব্যাড বয়’ বা চ্যালেঞ্জিং ইমেজের প্রতি আকর্ষণ
তথাকথিত ‘খারাপ’ বা উগ্র স্বভাবের কিছু ছেলের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ও রোমাঞ্চকর ভাব দেখা যেতে পারে। শান্ত ও ভদ্র ছেলেদের তুলনায় তাঁদের জীবনধারা কারও কাছে বেশি বৈচিত্র্যময় মনে হতে পারে। ফলে সাময়িক উত্তেজনা বা কৌতূহল থেকেও আকর্ষণ তৈরি হতে পারে।
২. একাকীত্ব ও ব্রেকআপের ধাক্কা
দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই তীব্র একাকীত্ব অনুভব করেন। সেই শূন্যতা পূরণ করতে কিংবা সাবেক সঙ্গীকে ভুলতে কেউ কেউ নিজের পছন্দের সঙ্গে পুরোপুরি মিল না থাকলেও নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
আবার আশপাশের বন্ধুদের সম্পর্কে থাকার বিষয়টিও কারও ওপর মানসিক চাপ তৈরি করতে পারে। ‘সবাই সম্পর্কে আছে, শুধু আমিই নেই’—এমন ভাবনা থেকেও কেউ কেউ তাড়াহুড়ো করে ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
৩. কাউকে পরিবর্তন করার মানসিকতা
কিছু মানুষের মধ্যে অবচেতনভাবে ‘রেসকিউ ফ্যান্টাসি’ বা কাউকে শুধরে দেওয়ার প্রবণতা কাজ করতে পারে। তাঁরা মনে করতে পারেন, ভালোবাসা ও যত্নের মাধ্যমে একজন খারাপ বা অপছন্দের মানুষকে পরিবর্তন করে ভালো মানুষে পরিণত করা সম্ভব।
এ ছাড়া নতুন কাউকে খুঁজে নেওয়ার সময় বা সুযোগের অভাবের কারণেও কেউ কেউ কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনা করা জরুরি।
৪. অস্পষ্টতা বা রহস্যময় আচরণ
যেসব ব্যক্তি তাঁদের অনুভূতি সরাসরি প্রকাশ করেন না কিংবা কিছুটা রহস্য বজায় রাখেন, তাঁদের প্রতি অন্য পক্ষের কৌতূহল তৈরি হতে পারে। সেই কৌতূহল কখনো কখনো আকর্ষণ বা প্রেমের অনুভূতিতে রূপ নিতে পারে।
৫. সামাজিক ও পারিবারিক চাপ
নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী না পাওয়া কিংবা পরিবারের প্রত্যাশা ও চাপ থেকেও অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হতে পারে। একপর্যায়ে সেই যোগাযোগ সম্পর্কের দিকে গড়াতে পারে।
আবার কারও প্রতি তীব্র আকর্ষণ না থাকলেও ‘প্রেম করলেই তো আর বিয়ে করতে হবে না’ এমন চিন্তা থেকেও কেউ সম্পর্কে জড়াতে পারেন।
৬. মিথ্যা বা মেকি ব্যক্তিত্বের ফাঁদ
কিছু মানুষ সম্পর্কে জড়ানোর শুরুতে নিজের প্রকৃত স্বভাব আড়াল করে নিজেকে অত্যন্ত আকর্ষণীয়, যত্নশীল ও ইতিবাচক হিসেবে উপস্থাপন করতে পারেন। ফলে অন্য পক্ষ তাঁর সেই উপস্থাপিত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন।
পরবর্তী সময়ে প্রকৃত আচরণ প্রকাশ পেলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। তখন ভুল বোঝাবুঝি, মানসিক অশান্তি কিংবা পারস্পরিক অমিলের কারণে সম্পর্কটি দ্রুত বিচ্ছেদের দিকে যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?