ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
নামমাত্র সূচক বৃদ্ধিতে বিমুখ বিনিয়োগকারীরা, বাড়ছে বাজার পর্যবেক্ষণ
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকগুলি নামমাত্র বৃদ্ধি পেলেও লেনদেনের পরিমাণ কমেছে। যদিও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, তবুও বিনিয়োগকারীদের মনোবল চাঙা হয়নি।
বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের ধারাবাহিক দরপতনে হতাশাগ্রস্ত বিনিয়োগকারীরা আজকের সামান্য সূচক বৃদ্ধিতে তেমন সন্তুষ্টি বা নতুন কোনো প্রত্যাশা পাচ্ছেন না। ফলে অধিকাংশ বিনিয়োগকারী শেয়ার বিক্রি থেকে সরে এসে শুধু বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েক সপ্তাহের টানা দরপতনে অনেক বিনিয়োগকারী ইতিমধ্যেই যথেষ্ট লোকসানের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি স্থিতিশীল পরিবেশে নতুন করে বিনিয়োগ করেছিলেন তারা, কিন্তু হঠাৎ ধারাবাহিক পতনে সেই পুঁজির বেশিরভাগই ডুবে গেছে। আজকের এই সামান্য উত্থানে তাদের ক্ষতি পুষিয়ে লাভে ওঠা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতার প্রতিবাদে ইতিমধ্যে বিনিয়োগকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বাজার পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
এদিকে নতুন কমিশন বাজার মনিটরিংয়ে যে কঠোরতা দেখাচ্ছে, তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেক বিনিয়োগকারী। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের পরিবর্তে কঠোর নজরদারি বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে—এমন অভিযোগও উঠেছে।
ফলে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগ না করে বাজার পর্যবেক্ষণে থাকতে চাইছেন, যতক্ষণ না বাজারে স্থিতিশীলতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৫.৬৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২.৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৫টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫০৬ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৯ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৬.৬১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৩.৯২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ