ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার: লেনদেনের ৩৯ শতাংশ তিন খাতের দখলে
ডুয়া ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লেনদেনের উল্লেখযোগ্য অংশ মাত্র তিনটি খাতের দখলে ছিল। আজ মোট লেনদেনের ৩৯ দশমিক ১৫ শতাংশই এই তিন খাত থেকে এসেছে।
এই তিন খাত হলো- ব্যাংক, বস্ত্র, এবং ঔষধ ও রসায়ন খাত। এই তিন খাতে মোট ১২৮টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে, যা ডিএসইর লেনদেনে একটি বড় অংশ দখল করে রেখেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছে ৯৭ কোটি ৯২ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৬.৫৮ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ৩৫ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৬ কোটি ৪৬ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ২ কোটি ১১ লাখ টাকার।
বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬১ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১১.৭৮ শতাংশ। এখাতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৫ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৭ কোটি ৬৭ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৬ কোটি ৯৯ লাখ টাকার।
ঔষধ খাতে মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৭৩ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৭৯ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৭ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ১১ কোটি ৯১ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৬ কোটি ১৫ লাখ টাকার।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আগ্রহের কারণে এসব খাতে লেনদেনের আধিপত্য বেড়েছে, যা সামগ্রিক বাজার প্রবণতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)