ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি চালু করতে যাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষা কূটনীতি সেবা জোরদার এবং নারী শ্রমিকদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রস্তাব বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরুল আদিব চৌধুরী।
বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এসকে আজিজুল বারী, সাইদ আল নোমান, মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। সভাপতির আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে পরবর্তী বৈঠকে একটি রূপরেখা নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি গভীর আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো এবং গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়। কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন।
বৈঠকে বিদেশে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ