ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লেনদেনের শুরুতে ৩ শেয়ারের বড় দাপট
ডুয়া নিউজ:শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর তিন মিনিটের মধ্যে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
এদিন কোম্পানি তিনটির শেয়ার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হল্টেড হয়েছে।
কোম্পানি তিনটি হলো-অ্যারামিট সিমেন্ট, বসুন্ধরা পেপার ও এসআলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
অ্যারামিট সিমেন্ট: গত চার কর্মদিবস যাবত ইতিবাচক প্রবণতায় রয়েছে শেয়ারটি। এরমধ্যে গত ২০ ফেব্রুয়ারি দর বেড়েছে ২০ পয়সা, ২৩ ফেব্রুয়ারি ২০ পয়সা, ২৪ ফেব্রুয়ারি ৩০ এবং আজ ২৫ ফেব্রুয়ারি ১ টাকা ২০ পয়সা। ২০ ফেব্রুয়ারি ১১ টাকা ৮০ পয়সার উদ্বোধনী দরের শেয়ারটি আজ ১৩ টাকা ৭০ পয়সায় সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে। আজ দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা।
বসুন্ধরা পেপার: গত চার কর্মদিবস যাবত ইতিবাচক প্রবণতায় রয়েছে শেয়ারটি। গত ২০ ফেব্রুয়ারি থেকে শেয়ারটি ইতিবাচক অবস্থায় রয়েছে। এরমধ্যে ২০ ফেব্রুয়ারি দর বেড়েছে ২০ পয়সা, ২৩ ফেব্রুয়ারি ২০ পয়সা, ২৪ ফেব্রুয়ারি ৩০ এবং আজ ২৫ ফেব্রুয়ারি ১ টাকা ২০ পয়সা। গত ২০ ফেব্রুয়ারি ২৭ টাকা ৬০ পয়সার উদ্বোধনী দরের শেয়ারটি আজ ৩৪ টাকা ৪০ পয়সায় সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে। আজ দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা।
এসআলম কোল্ড রোল্ড স্টিল: গত আট কর্মদিবস যাবত ইতিবাচক প্রবণতায় রয়েছে শেয়ারটি। প্রতিদিনই শেয়ারটি সর্বোচ্চ দরে হল্টেড হচ্ছে। যদিও এমন দর বৃ্দ্ধির মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই। গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের উদ্বোধনী দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। আজ মঙ্গলবার ২০ টাকা ৩০ পয়সায় সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে। এই ৮ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা দ্বিগুণের বেশি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)