ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
আতঙ্কহীন পতনে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের ধৈর্যে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আজ (১৩ আগস্ট) সূচকের সামান্য পতনে সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, টানা দুই কার্যদিবসের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হয়েছে। এর আগে ১১ আগস্ট যে পরিমাণ সূচক উত্থান হয়েছিল, তাতে দুইদিনে তার প্রায় ৩০ শতাংশ কমেছে, যা উত্থানকে পেছনে ফেলতে পারেনি। তাই বলা যায়, বাজার এখনো উত্থানেই রয়েছে।
বিনিয়োগকারীদের সতর্কতায় লেনদেন কমেছে। কারণ তারা পতনে আতঙ্কিত না হয়ে শেয়ার বিক্রি না করে ধরে রাখছে। আর এর ফলেই সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে, যা শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক।
শুধু বিনিয়োগকারীদের সতর্ক হলেই হবে না, নিয়ন্ত্রক সংস্থার উচিত সঠিকভাবে বাজার মনিটরিং করা, যাতে কেউ বাজারে গুজব রটিয়ে নিজেদের ফায়দা হাসিলের জন্য বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করতে পারে। পাশাপাশি বাজারের উন্নয়নে আরও বেশি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের এই ধৈর্য ও আতঙ্কহীন মনোভাব বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। তবে দীর্ঘমেয়াদে বাজারকে স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা জরুরি। গুজব ঠেকাতে এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩.৯১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭.১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২.৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৪৮ কোটি ৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৩.৪৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৭.৮৪ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?