ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নগণ্য পতনে থামল সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আজ (১২ আগস্ট) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, গতকাল যেভাবে সূচক বেড়েছিল তা ছিল খুবই ইতিবাচক। তবে আজকের লেনদেনের শুরুতে সেই ধারাবাহিকতায় লেনদেন হতে দেখা গেছে। কিন্তু মধ্যাহ্ন সময়ের পর থেকেই গতি কিছুটা শ্লথ হয়ে যায়। ধীরে ধীরে সূচকের তীর নিচে নেমে যায়।
এই সময় বিনিয়োগকারীরাও সতর্কতার সঙ্গে লেনদেন করতে থাকে এবং অংশগ্রহণ কমতে থাকে। তাই এই পতনে তারা শেয়ার বিক্রি না করায় দিনশেষে টাকার অঙ্কে লেনদেন কমে যায়। আগের দিন যেখানে প্রায় ৫৯ পয়েন্ট বেড়েছিল, তাতে আজকের পতন তেমন কিছু নেতিবাচক মনে করছেন না বাজার সংশ্লিষ্টরা।
আগামীকাল আবারও বাজার উর্ধ্বমুখী হলে লেনদেনে অংশগ্রহণ বাড়বে। আর এটা স্পষ্ট যে আগের মতো বড় কোনো ধসের আশঙ্কা নেই।
বাজারকে আরও বেশি স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার বাজার মনিটরিং জোরদার করা এবং বাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, গতকালের বড় উত্থানের পর আজকের সামান্য পতন বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীদের সতর্কতা বাজারের জন্য ইতিবাচক। মনিটরিং জোরদার করলে বাজারের স্থিতিশীলতা আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭.২৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০.৭৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০০.৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৩১টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ৬৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮২৮.২৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৬১.৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি