ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে খেল দেখাচ্ছে ‘বি’ গ্রুপের শেয়ার, স্বস্তিতে বিনিয়োগকারীরা
ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে উত্থানের ধারায় এগিয়ে রয়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলো। গত কয়েকদিন ধরে এই গ্রুপের শেয়ারগুলোর ধারাবাহিকভাবে দাম বাড়ছে, যা বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা শেয়ারগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ গ্রুপের। এর মধ্যে ৫ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের এত আগ্রহ দেখা গেছে যে লেনদেনের শেষ দিকে শেয়ারগুলোর দাম দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এই জানা গেছে।
আজ দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির শেয়ার হলো- কাট্টালী টেক্সটাইল, বসুন্ধরা পেপার, দেশবন্ধু পলিমার, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ইসলামিক ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, জাহিন স্পিনিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এরমধ্যে ‘বি’ ক্যাটাগরির ৮ কোম্পানি হলো- কাট্টালী টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ইসলামিক ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, জাহিন স্পিনিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৭৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯ দশমিক ৩২ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৮ দশমিক ৯০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ১০ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানি কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর সর্বশেষ কমেছিল বুধবার (১৯ ফেব্রুয়ারি)। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর আর নিম্নমুখী ধারায় দেখা যায়নি।
অন্যদিকে, দেশবন্ধু পলিমারের শেয়ার দরও সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি কমেছিল। এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর সর্বশেষ কমেছিল ১৩ ফেব্রুয়ারি। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর দারুণ উর্ধমুখী প্রবণতায় রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ দর পতন দেখা গেছে, ইসলামিক ফাইন্যান্সের ১৯ ফেব্রয়ারি, শাইনপুকুর সিরামিকসের ১৮ ফেব্রুয়ারি, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১৯ ফেব্রুয়ারি, জাহিন স্পিনিংয়ের ১৯ ফেব্রুয়ারি এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ দর পতন দেখা গেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)