ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে ধীরে ধীরে ফিরে এসেছে চাঙাভাব। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারের সবকটি মূল্য সূচক বেড়েছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, সোমবার ডিএসইতে মূল্য সূচক ও লেনদেনের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আজ ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেন হয়, যার মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৭২টি অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে, আর ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার চেয়ে ৫৬ কোটি ৭১ লাখ টাকা বেশি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)