ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাজার পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা, ছাড়ছেন না শেয়ার
নিজস্ব প্রতিবেদক: আজ (১০ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক পতনের পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। ধারাবাহিকভাবে বাজার নিম্নমুখী হওয়ায় লেনদেন নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছে বিনিয়োগকারীরা। যে কারণে আজ সূচক বাড়লেও শেয়ার বিক্রি করছেন না বিনিয়োগকারীরা।
দুর্বল বাজার মনিটরিংয়ের কারণে বাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। সঠিকভাবে বাজার মনিটরিং জোরদার করা হলে আবারও বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
নিয়ন্ত্রক সংস্থার উচিত এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মনিটরিং জোরদার ও স্বচ্ছতা বাড়াতে পারলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং বাজার তার প্রাপ্য গতি ফিরে পাবে।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা শেয়ার ধরে রেখে বাজার পর্যবেক্ষণ করছেন, যা তাদের আস্থার প্রতিফলন। তবে মনিটরিং দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে বাজারের এই ইতিবাচক ধারা দীর্ঘস্থায়ী হবে না। নিয়ন্ত্রক সংস্থাকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৪.৮৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪.৬৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১২৯টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৫৬ কোটি ১৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৮.৮৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১০৬.৯৫ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু