ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
সপ্তাহ শেষে সূচক পতন, দুর্বল মনিটরিংয়ে বাজার নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: আজ (০৬ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, কিছুদিন আগেও বাজার যেভাবে উর্ধ্বমুখী হচ্ছিল তাতে এতদিনে সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে ৭ হাজার পয়েন্টে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু সূচক একই জায়গায় আটকে আছে, যা কাম্য ছিল না।
যদিও বিনিয়োগকারীদের মধ্যে এখনো বাজারের প্রতি আস্থা রয়েছে। সাম্প্রতিক সময়ের বাজার চিত্র দেখলে মনে হচ্ছে বাজার মনিটরিংয়ে দুর্বলতা রয়েছে। যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না।
আর এর সুযোগ নিচ্ছে একটি চক্র। চক্রটি নিজেদের ফায়দা হাসিলের জন্য বাজারকে ফেলে দিতে চাইছে এবং বর্তমান সরকারের ইতিবাচক দিকগুলো ম্লান করার অপচেষ্টা করছে।
সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার মনিটরিং জোরদার করে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ানো। পাশাপাশি বাজার পতনের কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে হবে।
বিশ্লেষকরা বলছেন, মনিটরিং জোরদার ও স্বচ্ছতা বাড়াতে পারলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। চক্রের কার্যক্রম চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। বাজারকে স্থিতিশীল রাখতে সরকার ও বিএসইসির সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬০.৯৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০.৭০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৮৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৮টির দর বেড়েছে, ২৬৩টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৬ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৫.১৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২৫.৮৭ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- ইপিএস প্রকাশ করেছে ঢাকা ব্যাংক