ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সমঝোতার ভিত্তিতেই হবে সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ আগস্ট ০৪ ১৫:২৮:৫৮

সমঝোতার ভিত্তিতেই হবে সংবিধান সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংস্কার করতে চায় সরকার, যা দেশের সার্বিক জনপ্রত্যাশা পূরণ করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য যা কিছু প্রয়োজন, তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিগগিরই দিন-তারিখ ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তারা শিগগিরই নাম পাঠাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা বৈঠকে অংশ নিয়ে মতামত দিলে যেমন তা স্বাগত জানানো হবে, তেমনি বৈঠকের বাইরে লিখিতভাবে দেওয়া পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এসব মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রস্তাব ও প্রতিবেদন প্রণয়ন করা হবে।

সংবিধান সংশোধনের পথে কোনো বড় চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং জনগণের প্রত্যাশা হিসেবে দেখছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জাতির বৃহত্তর আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতেই কমিটি কাজ করছে। তার মতে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে সুসংহত করতে সংবিধান সংস্কারই প্রথম পদক্ষেপ।

তিনি আরও জানান, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং পেশাজীবী সংগঠন আগ্রহ প্রকাশ করলে তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে। ফলে আলোচনা শেষ করার নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত বিষয়গুলো এবং যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ ছিল, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি সরকারি দলের নির্বাচনি ইশতেহার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত করে সর্বজনগ্রাহ্য একটি সংবিধান সংস্কারের লক্ষ্যে কমিটি এগিয়ে যাচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই... বিস্তারিত