ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে উঠলেন কেন পাটওয়ারী?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতেই তিনি এ কর্মসূচি পালন করেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে এসে বক্তব্য দেন। উপস্থিতদের কাছে এটি হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা হিসেবে প্রতীয়মান হয়।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?”
জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)