ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ অভিনেতার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই সফর স্বল্প সময়ের জন্য। লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ, ১৫ আগস্ট সেখানে তার পুনরায় পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে।
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন ইতোমধ্যে ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসার কারণে তার শারীরিক অবয়বেও কিছুটা পরিবর্তন এসেছে। বিমানবন্দর থেকে তোলা একটি ছবিতে সাদা চুল-দাড়িতে তাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার সফরসঙ্গীরা তখন পেছনে দাঁড়িয়ে ছিলেন।
লিটন এরশাদ বলেন, এতদিনের চিকিৎসার পরও আশানুরূপ উন্নতি হয়নি। তার ভাষায়, ‘আমাদের কনফিডেন্স লেভেলটা কমে এসেছে। তার পরিবার লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়েছে। অথচ আশানুরূপ কিছু হয়নি। কাঞ্চন ভাইও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে গেছেন। তাই পরিবার সিদ্ধান্ত নিয়েছে, কয়েক দিনের জন্য তাকে দেশে আনবে।’
গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে সে সময় টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকেই তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন।
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছেন এই অভিনেতা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)