ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইমরান খানের দ্রুত মুক্তি চাইলেন দলের উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বলেছেন, সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।
ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার–কে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করে জুলফি বুখারি বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাঁর জরুরি ভিত্তিতে উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ইমরান খানকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে। এমনকি তাঁর বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।
বর্তমানে পাকিস্তানের উত্তরের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি নির্জন কক্ষে বন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহে ৭৩ বছর বয়সী ইমরান খানের কারাজীবনের তিন বছর পূর্ণ হবে। তিনি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এদিকে, দ্য অবজারভার–কে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান জানিয়েছেন, তাঁদের পক্ষে এখন আর ‘চুপ থাকা সম্ভব নয়’।
বিবৃতিতে দুই ভাই বলেন, ‘আমাদের বাবাকে সাত মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই দীর্ঘ কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের তাঁর সঙ্গে কোনো স্বাধীন ও নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।’
সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন ইমরান খান। এরপর থেকে তিনি কার্যত লোকচক্ষুর আড়ালে রয়েছেন। ২৬ কোটি মানুষের দেশে সবচেয়ে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্বকে এর মধ্যে মাত্র একবারই দেখা গেছে, একটি অনলাইন আদালতের শুনানির সময় ছড়িয়ে পড়া ফাঁস হওয়া একটি ছবিতে।
সম্প্রতি দ্য অবজারভার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর কর্তাব্যক্তি এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে।
পত্রিকাটিকে একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানকে সামনে এগিয়ে নিতে হলে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটানো জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যাপক ক্ষতি করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ