ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না।
শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। প্রায় তিন ঘণ্টা অবস্থান করে বিভিন্ন বিষয় খোঁজখবর নেওয়ার পর তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।
স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত কিংবা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, হাজিরা খাতা, পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি ভর্তি রোগীদের খোঁজখবরও নেন।
এ সময় তার সঙ্গে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন। লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিকই বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা