ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে পুনরায় রংকরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঁকা জুলাই-গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে তিন দিনব্যাপী পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাফিতিগুলোর মূল ভাব, বৈশিষ্ট্য ও ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। এতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাই-গ্রাফিতিগুলো দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের স্মারক। এগুলো সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, সে সময় দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো সেই সময়ের প্রতিবাদ, সংগ্রাম ও জনআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা নিতে পারে এবং দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকারের উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। গ্রাফিতি অঙ্কন ও সংরক্ষণ কার্যক্রমে যুক্ত সবাইকে ধন্যবাদও জানান উপাচার্য।
এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অমর একুশে হল অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে গত ২৯ জুলাই আনওয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারিতে ‘জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, জুলাই-গ্রাফিতি সংরক্ষণের এই উদ্যোগের মাধ্যমে ইতিহাস, শিল্প ও স্মৃতিকে একসঙ্গে ধারণ করার প্রয়াস চালানো হচ্ছে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ