ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আমি বিদেশে গ্রেফতার হলে বিশেষ বাহিনী উদ্ধার করবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিদেশে গ্রেফতার হলে তাকে উদ্ধারে বিশেষ সামরিক বাহিনী অভিযান চালাবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ‘আমি ওই বাহিনীতে পাঁচ বছর সেবা দিয়েছি, এবার তাদের একটি নতুন মিশন দেওয়া যাক। বিদেশে যদি আমি আটক হই, তারাই আমাকে উদ্ধারের দায়িত্ব নেবে।’
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তবে সম্ভাব্য উদ্ধার অভিযান কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। অনুমতি ছাড়া অন্য কোনো দেশের ভূখণ্ডে একটি রাষ্ট্রের এ ধরনের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং তা গুরুতর কূটনৈতিক বিরোধেরও সৃষ্টি করতে পারে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী, আইসিসির সদস্য রাষ্ট্রগুলো গ্রেফতারি পরোয়ানা কার্যকর করাসহ আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। তবে এই বাধ্যবাধকতার প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে জানিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু যখন আন্তর্জাতিক তদন্ত ও সমালোচনার মুখোমুখি এবং আইসিসির পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক অব্যাহত রয়েছে, তখনই তার এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক