ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, মরিচের কেজি ৪০০
নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের টানা বর্ষণ ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আবারও বেড়েছে। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচা মরিচে। বাজারভেদে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সবজির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা। বর্তমানে সেই মরিচই বাজারভেদে ৩৪০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা আসাদুজ্জামান বলেন, টানা বৃষ্টির কারণে মরিচের খেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। ফলে উৎপাদন কমে গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
মিরপুরে কেনাকাটা করতে আসা ক্রেতা শাহীন আলম বলেন, বর্তমান দামে কাঁচা মরিচ কেনা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তার অভিযোগ, বৃষ্টির পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন। নিয়মিত বাজার তদারকি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কাঁচা মরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও উচ্চ পর্যায়ে রয়েছে। গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি কিনতে খরচ হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। এছাড়া ধুন্দুল, ঝিঙ্গে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আকারভেদে একটি লাউয়ের দাম রাখা হয়েছে ৭০ থেকে ৯০ টাকা।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁপে। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ব্যবসায়ীদের ভাষ্য, পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম দুই সপ্তাহ আগের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার তুলনায় কারওয়ান বাজারে এখনও কিছু সবজি তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।
টানা বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে সবজির বাজারে মূল্যচাপ আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ