ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বড় শাস্তির মুখে ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোঃ খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদকে দেশের শেয়ারবাজার সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের দাপ্তরিক পদে নিয়োগ প্রদানের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনে চরম অবহেলা, গাফিলতি এবং শৃঙ্খলাভঙ্গের অপরাধে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিএসইসি এই কঠোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে, যা জারির দিন থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এই আদেশের ফলে মোঃ খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ দেশের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানে কোনো প্রকার দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন না। একই সাথে নিয়ন্ত্রক সংস্থার অধীনে পরিচালিত সব স্টক এক্সচেঞ্জ, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোকে তাকে কোনো পদে নিয়োগ না দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার নেপথ্য বিশ্লেষণে জানা যায়, খায়রুল বাশার ডিএসইর সিআরও পদে থাকাকালীন সময়ে মশিহর সিকিউরিটিজসহ বেশ কয়েকটি বড় ব্রোকারেজ হাউজে সাধারণ বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা আত্মসাতের ভয়াবহ চিত্র ধরা পড়ে। সিআরও হিসেবে নিয়মিত পরিদর্শন ও নজরদারি চালানো তার আইনি দায়িত্ব থাকলেও তিনি তা করতে ব্যর্থ হন। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ মে মশিহর সিকিউরিটিজ লিমিটেডসহ মোট ৭টি ট্রেকধারী প্রতিষ্ঠানে সরজমিনে পরিদর্শন চালিয়ে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সত্ত্বেও তিনি তা পরিপালনে চরম ব্যর্থতা ও দাপ্তরিক অবহেলা প্রদর্শন করেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে প্রশাসনিক সুশাসন নিশ্চিত করতেই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্টক এক্সচেঞ্জের সিআরও পদের মূল কাজই হলো ব্রোকারেজ হাউজগুলোর নিয়মিত লেনদেন তদারকি করা, অনিয়ম চিহ্নিত করা এবং দ্রুত সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা। কিন্তু সময়মতো প্রতিবেদন জমা না হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার তদারকি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। খায়রুল বাশারের এই ব্যর্থতার সুযোগেই ঘটেছিল দেশের শেয়ারবাজারের অন্যতম সর্ববৃহৎ মশিহর সিকিউরিটিজ কেলেঙ্কারি, যেখানে বিনিয়োগকারীদের প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়। বিএসইসির অনুসন্ধানে উঠে আসে, প্রাথমিক পর্যায়ে সময়মতো পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হলে এই বিশাল আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হতো।
একই ধরনের নজরদারিহীনতার সুযোগে অতীতে পিএফআই সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ এবং বানকো সিকিউরিটিজেও বিশাল অঙ্কের অর্থ লোপাটের ঘটনা ঘটেছিল। যেখানে বানকো সিকিউরিটিজ থেকে ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা, ক্রেস্ট সিকিউরিটিজ থেকে ৬২ কোটি ৯৮ লাখ টাকা এবং তামহা সিকিউরিটিজ থেকে ৫১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছিল।
উলেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জে সিআরও পদে যোগদানের পূর্বে খায়রুল বাশার এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ওই সময় আর্থিক খাতের সমালোচিত ব্যক্তি নাফিজ শরাফতের স্বার্থসংশ্লিষ্ট কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাজারে আনার পেছনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এছাড়া তার মেয়াদে জাহিন স্পিনিংসহ বেশ কিছু দুর্বল বা জাঙ্ক কোম্পানির আইপিও বাজারে প্রবেশ করে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং সিআরও খায়রুল বাশারের বিরুদ্ধে তদন্ত ও আইনগত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)