ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে লাফার্জহোলসিম

২০২৬ জুলাই ২৯ ২১:২৯:০৫

ইপিএস প্রকাশ করেছে লাফার্জহোলসিম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বুধবার (২৯ জুলাই) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। আগের বছরও একই সময় আয় হয়েছিল ৮৩ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৫৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৮ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত