ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দুইদিন পর আবারও স্বাভাবিক দর সংশোধন
নিজস্ব প্রতিবেদক: দুই দিন উত্থানের পর আজ (২৯ জুলাই) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাজার নিয়ে বিশেষ পদক্ষেপের কারণে ধারাবাহিক দরপতন কাটিয়ে সোমবার থেকে উত্থানে ফিরে আসে বাজার। আজ মধ্যাহ্ন সময় পর্যন্ত উত্থান অব্যাহত থাকলেও শেষ দিকে সূচকের তীর কিছুটা নিম্নমুখী হয়।
দিনশেষে সূচক সামান্য কমলেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমতে দেখা যায়নি। সূচকের পতনকে অস্বাভাবিক হিসেবে দেখা হয়নি। কারণ স্থিতিশীল বাজারে এমনটা হতেই পারে। পরিস্থিতি যাই হোক বাজার এখনো স্থিতিশীল রয়েছে এবং আগামীতে ধসের কোনো আশঙ্কা নেই।
বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদি এই দর সংশোধন বাজারের জন্য স্বাভাবিক ও স্বাস্থ্যকর। বিনিয়োগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা। বিএসইসির ধারাবাহিক পদক্ষেপ ও নজরদারি বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৮.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১.৯৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, ২৩৯টির দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮১ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩.০৪ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৩৪.৩৫ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা