ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাজারে ইতিবাচক গতি, বাড়ছে লেনদেন ও বিনিয়োগকারীদের আগ্রহ
নিজস্ব প্রতিবেদক : ২৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো আজও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এই দিনে শুধু সূচকই নয়, টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। পাশাপাশি, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক দরপতনের পর বাজার কিছুটা নিম্নমুখী হলেও লেনদেন নিয়ে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তবে তারা আতঙ্কিত ছিলেন না, যার ফলে তাঁরা হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে, এবং তাঁরা পুনরায় লেনদেনে সক্রিয় অংশ নিতে শুরু করেন।
উল্লেখ্য, বিএসইসির নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বাজার স্থিতিশীল রাখতে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, চলতি সপ্তাহের বাকি দুটি কর্মদিবসেও যদি এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে, তবে ডিএসই সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করার পাশাপাশি লেনদেনের পরিমাণেও নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে—এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১.৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৯.৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৪টির দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৭২ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৮.৪৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১২৫.৭৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?