ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পরিবহন সংকটে ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা, ব্যাহত ক্লাস-পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: পরিবহন সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। ঘণ্টায় ঘণ্টায় বাসসেবা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী সময়মতো ক্যাম্পাসে পৌঁছাতে পারছেন না। ফলে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয় থেকে কয়েক দিন আগে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচুড়িয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তা ও যাতায়াত-সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় নিয়ে ১৫ জুন ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০টা, সকাল ১১টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং বিকেল ৩টার ট্রিপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু সকাল ৮টা ৩০ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, দুপুর ১টা ১০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটের ট্রিপ চালু রয়েছে। ব্রিজ মেরামতের কাজ শেষ হলে বাস চলাচল স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী আবাসিক হলে থাকার সুযোগ পান। বাকি প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসের বাইরে থেকে যাতায়াত করেন। তাদের প্রধান ভরসা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। তবে দীর্ঘদিন ধরে বাসসেবা সীমিত থাকায় প্রতিদিনই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘণ্টায় ঘণ্টায় বাস চলাচল বন্ধ থাকায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইক বা অন্য যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে সময়মতো ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে না পারায় অনেক শিক্ষার্থী একাডেমিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আবাসিক ও অনাবাসিক-উভয় শ্রেণির শিক্ষার্থীরাই প্রতি সেমিস্টারে পরিবহন ফি হিসেবে ৫০০ টাকা পরিশোধ করেন। এত অর্থ প্রদান করেও প্রত্যাশিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে পরিবহন প্রশাসক সহকারী অধ্যাপক হাশেম রেজা বলেন, ‘পাচুড়িয়া ব্রিজের কাজ চলমান থাকায় বর্তমানে বাসগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে গত অর্থবছরের মতো এবারও একই বাজেট বরাদ্দ থাকলেও তেলের দাম লিটারপ্রতি বৃদ্ধি পাওয়ায় আগের মতো প্রতি ঘণ্টায় বাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এভাবে বাস চালানো হলে অর্থবছর শেষ হওয়ার আগেই বরাদ্দের অর্থ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নবীনবাগ এলাকায় শিক্ষার্থী তুলনামূলক বেশি থাকায় সকাল ১১টা ও ১২টার বাসের মধ্যে অন্তত একটি ট্রিপ আবার চালুর জন্য আমরা চেষ্টা করব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?