ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রকাশনা সংস্থার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পার্থ হক: তুরস্কভিত্তিক প্রকাশনা সংস্থা ‘সোজলার পাবলিকেশন’-এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিওগ্লুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৬ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আগামী অক্টোবর মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘Quranic Solutions to Global Crises’ শীর্ষক ১৩তম আন্তর্জাতিক বদিউজ্জামান সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানান। ‘ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর নলেজ অ্যান্ড কালচার’ এ সিম্পোজিয়ামের আয়োজন করবে।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাঈদ নূরসীর অনূদিত এবং সোজলার পাবলিকেশন প্রকাশিত পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ ‘রিসালায়ে নূর সমগ্র’ উপাচার্যের হাতে তুলে দেয়।
তুরস্ক সফরের আমন্ত্রণ এবং মূল্যবান গ্রন্থ উপহারের জন্য প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক