ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোল ও শিক্ষকদের ওয়াকআউটের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের উপস্থিতিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সভা শুরু হওয়ার পরপরই বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শিক্ষকরা আসন ত্যাগ করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান।
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে শিক্ষকদের ফিরে আসার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সম্মানিত শিক্ষকরা, আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা রয়েছেন, আমরা আপনাদের সম্মান জানিয়ে বলছি, আপনারা সামনে আসুন, আমরা কথা বলব।’
তিনি আরও বলেন, ‘যে সমস্ত শিক্ষক আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি-আপনারা সামনে এসে বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা সামনে বসুন, প্লিজ, প্লিজ বসুন, শিক্ষকরা বসুন। শিক্ষকদের কথাও শুনব।’
উপাচার্য বলেন, সরকার থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীরা যদি কোনো ভুল কিছু বলে, সেটি চিহ্নিত করে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা যাবে।
ঢাকা কলেজের অধ্যক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষকরা যারা চলে গেছেন, তারা ভুল মেসেজ পেয়েছেন। এই মেসেজটা ঠিক নয়। শিক্ষার্থীরা আজকে কথা বলুক, যেহেতু তারা আন্দোলনের ডাক দিয়েছে। সকল সংগঠন যারা আছে-সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন-তারা কথা বলুক, তাদের বক্তব্যগুলো দেখুক, তারপর শিক্ষকদের কথা বলার জন্য আহ্বান জানাবো। আপনাদের জন্য কয়েক ঘণ্টা সময় নিয়ে আসছি, এমন তো না যে আধা ঘণ্টার মধ্যে মিটিং শেষ করছি।’
পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘এই যে এখন সিনারিওটা হলো, এই সিনারিওটা আসলে আমাদের জন্য খুব একটা পজিটিভ হয়নি। অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে ঢাকা কলেজের সম্মানিত শিক্ষকরা যারা ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব এখানে এসে বসে তাদের কথা বলুন, শুনুন। আজকে ইনস্ট্যান্ট আমরা সমাধান দিচ্ছি না। উভয় পক্ষের কথা শুনে আমরা মন্ত্রণালয়ে যাব।’
এর আগে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- কেন নকল ট্রফি দেওয়া হয় বিশ্বকাপ চ্যাম্পিয়নকে?