ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টিএসসির ‘ফিমেল জোন’ নিয়ে সমালোচনা, যা বললেন আব্দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালুর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও নারী শিক্ষার্থীদের অন্যান্য সমস্যার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ টিএসসি ক্যাফেটেরিয়ার ‘ফিমেল জোন’ উদ্বোধন করেন। এর পরদিন শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে মতামত জানান আব্দুল কাদের।
স্ট্যাটাসে তিনি লেখেন, ডাকসুর উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পর্দার ঘেরাটোপ দিয়ে আলাদা করে ‘ফিমেল জোন’ তৈরি করা হয়েছে। তিনি এটিকে আপাতদৃষ্টিতে ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, হিজাব-নিকাব পরা পর্দানশীন নারী শিক্ষার্থীসহ অনেক নারীই পাবলিক পরিসরে খাবার খেতে অস্বস্তি বোধ করেন এবং বিড়ম্বনার শিকার হন। টিএসসি সব ধরনের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হওয়ায় সবার জন্য উপযুক্ত, অনুকূল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তবে একই স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও টিএসসিতে দীর্ঘদিনের ওয়াশরুম-সংক্রান্ত ভোগান্তি দূর করতে ডাকসুর তেমন উদ্যোগ দেখা যায়নি। তার ভাষ্য, ব্যবহার অনুপযোগী নারী ওয়াশরুম নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে এলেও সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আগ্রহ কম ছিল। অথচ নারী শিক্ষার্থীরা টিএসসিতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রেই।
আব্দুল কাদের আরও লেখেন, শুরু থেকেই ডাকসুকে একটি নির্দিষ্ট ঘরানার মানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে দেখা গেছে। সাংস্কৃতিক আয়োজন থেকে শুরু করে পর্দাঘেরা ‘ফিমেল জোন’-সবকিছুতেই একটি নির্দিষ্ট আদর্শিক দৃষ্টিভঙ্গির প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, পর্দানশীন নারীরাও ওয়াশরুম-সংক্রান্ত সমস্যার শিকার হন। তাই কেবল খাবারের জন্য আলাদা জায়গা তৈরি করলেই হবে না; নারী শিক্ষার্থীদের সব ধরনের বাস্তব সমস্যার সমাধানেও গুরুত্ব দিতে হবে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ হয়েছে, ভালো হয়েছে। তবে এ ‘ফিমেল জোন’ যেন দুদিন পর তাদের ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয়। এ প্রত্যাশা আমরা কর্তাব্যক্তিদের কাছে করতেই পারি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?