ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জুলাইয়ের চেতনা ধরে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাবি প্রো-ভিসির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অনুষ্ঠিত ‘ফিরে দেখা চব্বিশ: জুলাই মহাকাব্যের দুই বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স. ম. আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া ডাকসুর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, জিএস আশিক বিল্লাহসহ হল সংসদের নেতৃবৃন্দ এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রনেতারা বক্তব্য রাখেন। হলের ১০ জন আবাসিক শিক্ষার্থী জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী হাউস টিউটর আরেফিন রহমান আলিফ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদ পতনের মূল কারিগর ছিলেন। তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বিজয়ের স্পিরিট এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবছর ১৪ জুলাই ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ স্থাপন এবং জুলাই স্মৃতি সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘শহীদদের কাছে খোলা চিঠি লিখন প্রতিযোগিতা’, ‘দ্রোহের বিপ্লবের জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং ‘আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল’।
আজ শুক্রবার রাত ৮টায় হল মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রক্টর মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক