ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মুনাফা তোলার চাপে সূচক কমলেও আতঙ্ক নেই
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (২৩ জুলাই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলতি সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সূচকের ধারাবাহিক পতন হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে শেয়ার ক্রয়ের চাপে যেমন সূচকের ধারাবাহিক উত্থান হয়েছিল। যার প্রভাবে সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। একইসঙ্গে টাকার অঙ্কে লেনদেন ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
যে হারে সূচক ও লেনদেন বেড়েছে, সে হারে কমেনি। তবে চলতি সপ্তাহটি শেয়ার ক্রয়ের জন্য ইতিবাচক ছিল। বিক্রির চাপে অনেক শেয়ারের দর ছিল তুলনামূলকভাবে কম।
পরিস্থিতি যাই হোক, এই পতনেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা যায়নি। বরং বাজারের প্রতি আস্থা বজায় রেখে তারা শেয়ার ধরে রাখছে। যে কারণে সূচক পতনের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে।
আগামী সপ্তাহে আবারও বাজার আগের মতো ধারাবাহিক উত্থানে ফিরবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান পতন স্বাভাবিক দর সংশোধনের অংশ। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি শেয়ার কেনার ভালো সুযোগ। সরকার ও বিএসইসির সংস্কার উদ্যোগ বাজারকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪.২৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩.০৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২.৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৩১০টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৭২ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৮৭টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৭.৩৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২০.০৬ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?