ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নেচার ইনডেক্সে গবেষণায় দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক শীর্ষস্থানীয় সাময়িকী নেচার-এর সর্বশেষ প্রকাশিত নেচার ইনডেক্সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিকমানের গবেষণা প্রকাশনা, গবেষকদের সক্রিয় অংশগ্রহণ এবং জ্ঞানসৃষ্টিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এ অর্জন করেছে।
নেচার ইনডেক্সের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গবেষণার মানের বিচারে বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ গত বছরের ৬১তম অবস্থান থেকে সাত ধাপ এগিয়ে বর্তমানে ৫৪তম স্থানে উঠে এসেছে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ আগের বছরের মতো এবারও ১৩তম অবস্থান ধরে রেখেছে। বিশ্বের ১৭৮টি বিশ্বমানের বৈজ্ঞানিক সাময়িকীতে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্র পর্যালোচনার ভিত্তিতে এ সূচক প্রণয়ন করা হয়েছে।
প্রকাশিত সূচক অনুযায়ী, আলোচ্য সময়ে বাংলাদেশের গবেষকদের মোট ১৪৩টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে দেশের অবদানের হার (Share) দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৪ শতাংশ। দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ ২১টি উচ্চমানের গবেষণা নিবন্ধ প্রকাশ করে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে গবেষণাপ্রতিষ্ঠানসহ সামগ্রিক তালিকায় ৩৭টি নিবন্ধ নিয়ে শীর্ষে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, “নেচার ইনডেক্সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমাদের শিক্ষাবিদ ও গবেষকদের নিরলস প্রচেষ্টার ফসল। আন্তর্জাতিক মানের জ্ঞানচর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে দেশে নেতৃত্ব দিচ্ছে, এই ফলাফল তার অনন্য প্রমাণ।”
উপাচার্য আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় একবিংশ শতাব্দীতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার পরিবেশ উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?