ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাভাবিক দর সংশোধন, বড় ধসের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক: আজ (২২ জুলাই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, একদিন পর সূচক কমা অস্বাভাবিক কোনো বিষয় নয়—এটাই স্বাভাবিক বাজারের আচরণ। প্রকৃতপক্ষে হাতে থাকা শেয়ার বিক্রি করে অনেকেই মুনাফা তুলে নিচ্ছে, যার প্রভাবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার পতনের কোনো কারণ নেই এবং বড় ধরনের ধসের আশঙ্কা নেই। বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে খুবই আন্তরিক রয়েছে। তবে এর মধ্যেও ফ্যাসিস্টরা নানা রকম কুটকৌশলে বাজারে অস্থিরতা তৈরি করতে পায়তারা করছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। গুজবে কান না দিয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি দায়িত্বশীল হয়ে বাজারে মনিটরিং জোরদার করতে হবে।
সব বিষয় বিবেচনায় বাজার এখনও স্থিতিশীল রয়েছে। বিনিয়োগকারীদের উচিত স্বল্পমেয়াদি এই ওঠানামাকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করা। সরকার ও বিএসইসির সংস্কার উদ্যোগ বাজারকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭১.০৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৯.১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬.৬৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২৪৫টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮১ কোটি ৭৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৮.৪২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬০.২৩ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?