ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মার্জিন ঋণে ইতিবাচক পদক্ষেপের প্রভাব, ধসের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে টানা ৪ দিন উত্থানের পর শেষ কার্যদিবসে স্বাভাবিক দর সংশোধন হয়েছিল শেয়ারবাজারে। চলতি সপ্তাহে সেই ধারাবাহিকতায় লেনদেন শুরু হয় এবং গতকাল তা মিশ্র প্রবণতায় রূপ নেয়। এদিন প্রধান সূচক সামান্য বাড়লেও অপর দুই সূচক কমে যায়। তবে আজ (২১ জুলাই) সূচকের ইতিবাচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান বাজার পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটা স্বাভাবিক ও স্থিতিশীল। কখনো টানা উর্ধ্বমুখী, আবার কখনো নিম্নমুখী প্রবণতা থাকবে—এটি স্বাভাবিক। বাজার পরিস্থিতি যাই হোক বিনিয়োগকারীদের মধ্যে আর আতঙ্ক নেই। বরং বাজার পতন দেখলেই তারা শেয়ার বিক্রি কমিয়ে দিচ্ছে। আবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় ব্যাপক হারে লেনদেনে অংশগ্রহণ করছে।
বাজার পরিস্থিতি যাই হোক, ধসের আশঙ্কা নেই—এটি স্পষ্ট। কিন্তু তারপরও বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করতে হবে।
বর্তমানে সরকার ও বিএসইসি শেয়ারবাজার ইস্যুতে অনেক তৎপর রয়েছে। শেয়ারবাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে মার্জিন ঋণ ইস্যুতেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, যা ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। আর এর প্রভাবেই আজকের সূচক ও লেনদেন বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, সরকার ও বিএসইসির ধারাবাহিক সংস্কার উদ্যোগ বাজারে স্থিতিশীলতা এনেছে। মার্জিন ঋণ সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। ভবিষ্যতে বাজার আরও শক্তিশালী হবে এবং সূচক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন তারা। বিনিয়োগকারীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৮.৯৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩.৯৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.০০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৪টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৬৬ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৬২ কোটি ৮৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৮.৪৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১০.২৯ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ