ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আজ (২০ জুলাই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সামান্য উত্থান হলেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে সূচকের গতি শ্লথ থাকায় লেনদেন থেকে কিছুটা পিছিয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা। বর্তমানে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, যার কিছুটা প্রভাব বাজারে পড়েছে কিনা তা স্পষ্ট নয়।
সূচকের গতি কমলেও বিনিয়োগকারীরা লেনদেন কমিয়ে দিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন। তাদের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে বাজার আর ধসের কবলে পড়বে না। যেহেতু বাজার এখন আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, তাই পুঁজি হারানোর আশঙ্কা নেই।
যখনই সূচক উর্ধ্বমুখী হচ্ছে, বিনিয়োগকারীদের ব্যাপক হারে অংশগ্রহণ বেড়ে যায়। যে কারণে সূচক এখন ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা স্বল্পমেয়াদি প্রভাব ফেলতে পারে, তবে বাজারের মৌলভিত্তি শক্তিশালী থাকায় বড় ধরনের ধসের আশঙ্কা নেই। বিনিয়োগকারীদের উচিত এই সময়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগের সুযোগ নেওয়া। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই বাজার আবারও উর্ধ্বগতিতে ফিরবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৭.৬২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৬৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১০৩ কোটি ৮৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৮.২৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৬.২২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?