ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লেনদেন ও সূচক কমলেও বাজারে আতঙ্ক নেই

২০২৬ জুলাই ১৯ ১৫:১০:৪৫

লেনদেন ও সূচক কমলেও বাজারে আতঙ্ক নেই

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসেই পতনের মুখে দেখা মিললো শেয়ারবাজারে। আজ (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যেমন সূচকের পতন হয়েছে, তেমনি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। সাথে সাথে দর হারিয়েছে অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠান।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহজুড়ে সূচকের ঊর্ধ্বগতি ছিলো চোখে পড়ার মতো, যা বাড়িয়েছিলো বিনিয়োগকারীদের প্রত্যাশার পারদ। সপ্তাহের শেষ কর্মদিবসে স্বাভাবিক নিয়মে দরপতন দেখা গেলেও, আজ সেই ধারাবাহিকতায় নিম্নগামী হয়েই শুরু হয়েছে নতুন সপ্তাহ। তবে এই পতনে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা। কারণ সূচক কমলেও বিনিয়োগকারীরা নিজেদের শেয়ার ছাড়ছেন না—বরং অনেকেই মুনাফা নিচ্ছেন, যা থেকে স্বাভাবিক বিক্রিচাপ তৈরি হয়েছে এবং তাতেই সূচকের কিছুটা পতন ঘটেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার আভাস দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনা বৈশ্বিক বাজারকে কিছুটা হলেও প্রভাবিত করছে, তবে বাংলাদেশের শেয়ারবাজারে তার প্রভাব নগণ্য এবং আতঙ্কের কোনও কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের। তাঁরা আরও জানান, বর্তমানে সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। আগামী দিনগুলোতে যদি উত্থান শুরু হয়, তাহলে চলতি সপ্তাহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করা সম্ভব। তাই এই সময়ে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে লেনদেনে অংশ নেওয়াকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৫.৭২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭.৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৮টির দর বেড়েছে, ২৪৫টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৭ কোটি ৮৫ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৭টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৪৮.৫৪ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৫৫.০৪ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত