×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জুলাই বিপ্লবের উত্তরাধিকার নিয়ে ঢাবিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন

২০২৬ জুলাই ১৯ ১৩:২১:৩০

জুলাই বিপ্লবের উত্তরাধিকার নিয়ে ঢাবিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন

ইমামুল: জুলাই বিপ্লবের উত্তরাধিকার, জবাবদিহি, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘২য় আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন (ICJR-II, 2026)’। রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘The Legacy of July Revolution 2024: Accountability, Reform, & the Future of Bangladesh’।

সম্মেলনের ব্যানারে উল্লেখ করা হয়েছে, এটি Research and Integrated Thoughts (RIT) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যৌথভাবে আয়োজন করেছে।

আয়োজকদের তথ্যমতে, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের জবাবদিহি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও অংশীজনদের মধ্যে মতবিনিময়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ব্যানারে আরও দেখা যায়, সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা রয়েছে। পাশাপাশি আমার দেশ ও যমুনা টেলিভিশন এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলন উপলক্ষে ব্যানার টানানো হয় এবং অংশগ্রহণকারীদের উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত