ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ বৃত্তি দেবে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষা, শ্রমবাজার, হজ-ওমরাহ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়টি সৌদি আরব নিশ্চিত করেছে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের শিক্ষা খাত। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর সৌদি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বলেও উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ আরও বাড়ানো, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং এ সংক্রান্ত বিদ্যমান নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও মতবিনিময় হয়।
এছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সৌদি রাষ্ট্রদূত।
বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। তারা সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশে পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। এই পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সৌদি প্রতিনিধিদলের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং কনসুলার সেকশনের ডেপুটি হেড মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।বৈঠকে শিক্ষা, কর্মসংস্থান ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং ভবিষ্যতে বাংলাদেশ-সৌদি আরব সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)