ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্বাভাবিক দর সংশোধনে সপ্তাহ শেষ, আগামী সপ্তাহে আবারও উত্থানের আশা
নিজস্ব প্রতিবেদক: টানা ৪ দিন উত্থানের পর আজ (১৬ জুলাই) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলতি সপ্তাহে শেয়ারবাজার ছিল অত্যন্ত ইতিবাচক। সপ্তাহের শুরু থেকে সূচক ছিল ঊর্ধ্বমুখী, যা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। যে কারণে সূচক ৫ হাজার ৯০০ পয়েন্ট ছাড়িয়েছে।
একইসঙ্গে লেনদেনও ছিল ইতিবাচক। সূচকের সঙ্গে পাল্লা দিয়ে ধারাবাহিকভাবে লেনদেন বেড়ে ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা বাড়িয়েছে।
প্রকৃতপক্ষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সূচক কমার তুলনায় বৃদ্ধির মাত্রা অনেক বেশি। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে সূচক ৮ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। এতে অনেক বিনিয়োগকারী তাদের হারানো পুঁজি ফিরে পাবে এবং বিনিয়োগে আগ্রহী হবে।
আশা করা যায়, চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহের শুরু থেকে বাজারে আবারও ধারাবাহিক উত্থান শুরু হবে। বর্তমানে দেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক।
বিশ্লেষকরা বলছেন, স্বাভাবিক দর সংশোধন বাজারের সুস্থতার লক্ষণ। বিনিয়োগকারীদের উচিত এই সামান্য পতনে আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করা। সরকার ও বিএসইসির সংস্কার উদ্যোগ বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে আসবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০.৩৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৬.৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৭.৬২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে, ২৪০টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫১৫ কোটি ৫১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ১১৬টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪.৭৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯১.৩৪ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?