ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি ( ১৬ জুলাই )
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬। বাংলা ১ শ্রাবণ ১৪৩৩ এবং হিজরি ১ সফর ১৪৪৮। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় নিচে দেওয়া হলো।
আজকের নামাজের সময়সূচি (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা)
ফজর: ভোর ৩:৫৫ মিনিটজোহর: দুপুর ১২:০৮ মিনিটআসর: বিকেল ৪:৪৩ মিনিটমাগরিব: সন্ধ্যা ৬:৫৩ মিনিটইশা: রাত ৮:১৭ মিনিট
সূর্যোদয়: ভোর ৫:২০ মিনিটসূর্যাস্ত: সন্ধ্যা ৬:৪৯ মিনিট
শুক্রবার (১৭ জুলাই ২০২৬)
ফজর: ভোর ৩:৫৫ মিনিটসূর্যোদয়: ভোর ৫:২০ মিনিট
বিভাগীয় শহরের সময়ের পার্থক্য
যেসব বিভাগে সময় বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: -৫ মিনিটসিলেট: -৬ মিনিট
যেসব বিভাগে সময় যোগ করতে হবে:
খুলনা: +৩ মিনিটরাজশাহী: +৭ মিনিটরংপুর: +৮ মিনিটবরিশাল: +১ মিনিট
(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)
পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নত ও ওয়াজিব রাকাত
প্রতিদিন পাঁচ ওয়াক্তে মোট ১৭ রাকাত ফরজ এবং ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে, যা মহানবী (সা.) নিয়মিত আদায় করতেন। এ ছাড়া কিছু সুন্নতে যায়েদা নামাজও রয়েছে, যা তিনি মাঝে মধ্যে আদায় করতেন। ইশার নামাজের পর সুবহে সাদিকের আগে ৩ রাকাত বেতরের নামাজ আদায় করা ওয়াজিব।
ফজর: ২ রাকাত সুন্নতে মুআক্কাদা + ২ রাকাত ফরজজোহর: ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদাআসর: ৪ রাকাত সুন্নতে যায়েদা + ৪ রাকাত ফরজমাগরিব: ৩ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদাইশা: ৪ রাকাত সুন্নতে যায়েদা + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদা + ৩ রাকাত বেতর (ওয়াজিব)পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব
ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, “নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে আদায় করা ফরজ।” (সুরা নিসা: ১০৩)
হাদিসে নামাজ ত্যাগের বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আমাদের ও কাফেরদের মধ্যে যে পার্থক্য আছে তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফুরি করল।” (সুনানে তিরমিজি: ২১১৩)
আরও একটি হাদিসে তিনি বলেন, “বান্দা আর শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।” (সহিহ মুসলিম: ১৪৮)
এ ছাড়া কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসুল (সা.) বলেন, “কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। সেটি যদি যথাযথ পাওয়া যায়, তবে সে সফল হবে এবং মুক্তি পাবে। আর তাতে ত্রুটি পাওয়া গেলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।” (সহিহ জামে সগির: ২০২০)
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি