ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সূচক বাড়লেও লেনদেন ও দর কমল, বিক্রি চাপে মিশ্র সংকেত বাজারে
নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর পতন হয়েছে। দিনের শুরুতে সূচক উল্লেখযোগ্য হারে বাড়লেও মুনাফা তোলার বিক্রি চাপে দিনশেষে সূচকের উত্থান সীমিত হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক স্থিতিশীল বাজার পরিস্থিতি বজায় রয়েছে। আজকের শুরুর দিকে সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী এবং অনেকে আশা করেছিলেন, হয়তো আজই ডিএসই সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে। তবে বেলা সোয়া ১১টার পর লেনদেনের গতি কিছুটা মন্থর হয়ে আসে। এ সময় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় বিক্রির চাপ বাড়তে থাকে, যা সূচকের ঊর্ধ্বগতি ধীরে ধীরে কমিয়ে দেয়। একই সঙ্গে দাম কমে যায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। ফলে দিন শেষে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ টাকার অংকে কমেছে এবং দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির।
চলতি সপ্তাহের টানা চার দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারের জন্য ইতিবাচক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকলে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র। কারণ সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একই দিনে শেয়ার কেনাবেচার নির্দেশনা জারি করেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৬.২৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৮.৯৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪২.৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২১৮টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৫১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৩৫ কোটি ৩৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৯.৮১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৭.৪৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?