ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি বিজয় একাত্তর হলের ১৮ জন শিক্ষার্থী পেলেন চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ১৮ জন শিক্ষার্থীকে ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় হল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ফয়সাল আহমেদ (সমাজবিজ্ঞান), আহসান মন্ডল (বাংলা), সোলায়মান হোসেন রবি (আইন), ইমতিয়াজ আহাম্মেদ ফারাজি (ফিন্যান্স), সিফাত সাদিক খান (সমাজকল্যাণ), রাজু আহম্মেদ (ইংরেজি), তানভীর হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক), মো. রিফাত (সমাজবিজ্ঞান), মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত (পপুলেশন সায়েন্সেস), তৌহিদ হোসেন (নৃবিজ্ঞান), ফিরোজ হোসেন (নৃবিজ্ঞান), আশিক হোসেন (ইতিহাস), আনোয়ার জাহেদ (রাষ্ট্রবিজ্ঞান), সাহিরুল ইসলাম (বিশ্বধর্ম ও সংস্কৃতি), নাজমুল হোসাইন (ইংরেজি), সাইফ আহমেদ (ফরাসি ভাষা ও সাহিত্য), মিথুন রহমান (ইন্টারন্যাশনাল বিজনেস) এবং রাশেদ মাহমুদ (সমাজবিজ্ঞান)।
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদান রাখা এসব শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’ প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক