ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

লাগামহীন দরবৃদ্ধি, দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করল ডিএসই

২০২৬ জুলাই ১৪ ০৯:১৫:৫৯

লাগামহীন দরবৃদ্ধি, দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করল ডিএসই

অর্থনীতি ডেস্ক: শেয়ারের অস্বাভাবিক দাম ও লেনদেনের পরিমাণ বৃদ্ধির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পিএলসি-র শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সকালে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে লেনদেন শুরুর কিছুক্ষণ পরই (সকাল ১০টা ৫৬ মিনিটে) কোম্পানি দুটির শেয়ার লেনদেন চলতি দিনের বাকি সময়ের জন্য স্থগিত করার ঘোষণা দেয় ডিএসই কর্তৃপক্ষ।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ক্ষেত্রে এই স্থগিতাদেশের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে গত ৯ জুনও অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং পরবর্তী কার্যদিবসে তা আবার চালু হয়।

ডিএসই’র তথ্য অনুযায়ী, গত ২৮ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম প্রায় ১৬ শতাংশ বেড়ে ১৭০.৬০ টাকায় পৌঁছায়। পরবর্তীতে গত রবিবার শেয়ারটির দাম কিছুটা কমে ১৬০.৮০ টাকায় নামলেও, সোমবার লেনদেন স্থগিত হওয়ার আগে তা আবার বেড়ে ১৬৩.৮০ টাকায় দাঁড়ায়।

অন্যদিকে, সাম্প্রতিক কার্যদিবসগুলোতে উসমানিয়া গ্লাসের শেয়ারের দামেও লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেছে। গত ২২ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৭.৩০ টাকা, যা টানা বেড়ে ৯ জুলাই ৭০.২০ টাকায় দাঁড়ায়। প্রথম দফায় লেনদেন স্থগিতের পর গত ১২ জুলাই শেয়ারটির দাম সামান্য কমে ৬৭.৫০ টাকায় নামলেও, গতকাল মাত্র এক কার্যদিবসেই তা এক লাফে ৭৪.২০ টাকায় উঠে যায়। এই অস্বাভাবিক উল্লম্ফনের কারণেই দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই কোম্পানিটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

এর আগেও অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেন স্থগিত করেছিল ডিএসই। স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে যেকোনো ধরনের কারসাজি রোধ করতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতেই এই ধরনের জরুরি লেনদেন স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত