ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নামমাত্র মুনাফা বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের
অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড চলতি ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যবসায়িক মুনাফায় সামান্য অগ্রগতি দেখিয়েছে। আলোচ্য ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ১ পয়সা বা প্রায় ০.৮১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৬ মাসে বিজিআইসির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সায়। আগের বছরের একই প্রথমার্ধে যার পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।
৬ মাসের হিসাবে মুনাফা সামান্য বাড়লেও এককভাবে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) ব্যবসায় কিছুটা ভাটা লক্ষ্য করা গেছে। বছরের দ্বিতীয় তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৫৬ পয়সা। অর্থাৎ, প্রান্তিক মূল্যায়নে কোম্পানিটির আয় শেয়ারপ্রতি ১ পয়সা বা প্রায় ১.৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ০৫ টাকায়।
অর্ধবার্ষিক মুনাফায় শ্লথগতি থাকলেও এর আগে সমাপ্ত ২০২৫ অর্থবছরে ভালো ব্যবসায়িক সাফল্য দেখিয়েছিল বিজিআইসি। ২০২৫ সালে কোম্পানিটির বার্ষিক ইপিএস দাঁড়িয়েছিল ১ টাকা ৫১ পয়সা, যা তার আগের বছরের ১ টাকা ৪০ পয়সার চেয়ে ১১ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেশি ছিল। আয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ; যা আগের বছরের ১০ শতাংশ লভ্যাংশের চেয়ে ১ শতাংশ বেশি।
১৯৮৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বিজিআইসির পরিশোধিত মূলধন বর্তমানে ৫৪ কোটি ০৩ লাখ টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার ধারণের পরিসংখ্যান অনুযায়ী, মোট শেয়ারের ৬৬.৬০ শতাংশই রয়েছে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পকেটে। বাকি অংশ ধারণ করছেন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?