ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির আট বিভাগ তিনটি করার পরিকল্পনা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগকে তিনটিতে একীভূত করার প্রস্তাব আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগগুলোর আপত্তির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আর এগোচ্ছে না বলে জানিয়েছে।
গত ২২ জুন অনুষ্ঠিত ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা পদ্ধতি ও আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটির সভায় প্রস্তাবটি উত্থাপিত হয়। এর আওতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি এবং মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগকে একীভূত করার কথা বলা হয়। একইভাবে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের সঙ্গে সংগীত ও নৃত্যকলা বিভাগ এবং সংস্কৃত বিভাগের সঙ্গে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগকে একীভূত করার প্রস্তাব ছিল।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম জানান, ভর্তি কমিটির একজন সদস্য বিষয়টি উত্থাপন করলেও পরে এ নিয়ে আর আলোচনা হয়নি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, কয়েকটি বিভাগে আসন শূন্য থাকায় বিষয়টি আলোচনায় এলেও ভর্তি পরীক্ষা কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ নয়। কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবুল কালাম সরকারও জানান, বিভাগ সৃষ্টি, একীভূতকরণ বা বিলুপ্তির ক্ষেত্রে সিন্ডিকেট, ইউজিসি ও সংশ্লিষ্ট কমিটিগুলোর অনুমোদন প্রয়োজন।
ফলে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পুনর্গঠনের এ প্রস্তাব বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক