ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্কিন জায়ান্ট ‘এরগন’-এর সাথে ইস্টার্ন লুব্রিকেন্টসের চুক্তি সই
অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে এবং উচ্চমূল্যের বিশেষায়িত জ্বালানি পণ্যের বাজারে প্রবেশ করতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘এরগন’ ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েলের বাংলাদেশি পরিবেশকের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে।
১১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশিত একটি মূল্য সংবেদনশীল তথ্যে কোম্পানিটি জানায়, গত ৯ জুলাই এরগন-এর এদেশীয় অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডের সাথে এক বছরের জন্য এই চুক্তিটি সই হয়েছে। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সারা দেশের সরকারি সংস্থাগুলোতে আন্তর্জাতিক মানসম্পন্ন এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বাজারজাতকরণ, বিক্রয় ও সরবরাহ করবে।
বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত এই বিশেষায়িত তেল মূলত ট্রান্সফরমার ঠান্ডা রাখা এবং এর কার্যক্ষমতা ও স্থায়িত্ব বাড়াতে ব্যবহৃত হয়। এই উদ্যোগের মাধ্যমে কোম্পানিটি দেশের বিশেষায়িত লুব্রিকেন্ট বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে বলে আশা করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইস্টার্ন লুব্রিকেন্টস দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত লুব্রিকেন্ট প্রস্তুতকারক, যা অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল ও মেরিন খাতের বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। গত কয়েক বছর ধরে প্রথাগত লুব্রিকেন্টের বাইরে ব্যবসার বহুমুখীকরণের যে চেষ্টা কোম্পানিটি করছিল, বাজার সংশ্লিষ্টরা এরগনের সাথে এই চুক্তিকে সেই লক্ষ্যের একটি বড় ধাপ হিসেবে দেখছেন।
বিদ্যুৎ খাতের ক্রমাগত সম্প্রসারণের কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থায় ট্রান্সফরমার অয়েলের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে এসব বড় সংস্থায় সরবরাহের কাজ পেলে কোম্পানিটির দীর্ঘমেয়াদি রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত হবে। তবে এই চুক্তির আর্থিক মূল্য বা আয়ের ওপর এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে কোম্পানিটি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। সর্বশেষ বাজারে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ০.৯৪ শতাংশ বেড়ে ১,৮৮৯ টাকায় লেনদেন শেষ হয়েছে।
ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির আর্থিক পারফরম্যান্সে বড় ধরনের উন্নতি লক্ষ্য করা গেছে। বেস অয়েল বিক্রি এবং পরিচালন-বহির্ভূত আয় বাড়ায় এই নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আগের বছরের ১৭.২৮ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বেড়ে ২৮.৬৪ টাকায় পৌঁছেছে। কেবল জানুয়ারি-মার্চ প্রান্তিক হিসাব করলে দেখা যায়, কোম্পানির ইপিএস ৬.৬২ টাকা থেকে বেড়ে ১৫.৬১ টাকা হয়েছে। এছাড়া গত মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬২.৯১ টাকা। তবে আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও দেনাদারদের কাছ থেকে সময়মতো টাকা না পাওয়া এবং কাঁচামাল ক্রয়ে সরবরাহকারীদের বেশি নগদ অর্থ পরিশোধের কারণে এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ৫৭.৬৮ টাকা থেকে কমে ৩৪.৭৭ টাকায় নেমে এসেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)