ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সরকারের ইতিবাচক সিদ্ধান্তে লেনদেনে উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক: গত দুই দিনের মিশ্র প্রবণতা কাটিয়ে আজ (০৯ জুলাই) ইতিবাচক প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার আগের তুলনায় বর্তমানে আরও বেশি স্থিতিশীল রয়েছে। মাঝে মধ্যে সূচক ও লেনদেনে গতি শ্লথ হলেও পুনরায় ঠিকই বাজার ঘুরে দাঁড়ায়।
গতকাল জাতীয় সংসদে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেয়ারবাজার নিয়ে ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়েছেন। যার মধ্যে অতীতে শেয়ারকারসাজিদের বিচার করার কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন, যার প্রভাব পড়েছে আজকের বাজারে।
বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। এর ফলে ধীরে ধীরে বাজার স্থিতিশীলতার দিকে ফিরে এসেছে। আগামীতে বাজার আরও বেশি ইতিবাচক হবে।
বাজার নিয়ে বর্তমান সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। দায়িত্বভার গ্রহণের পর থেকে ইতিমধ্যে বাজার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং লেনদেনে অংশগ্রহণ বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্য বাজারের জন্য একটি 'গেম চেঞ্জার' হতে পারে। অতীতের কারসাজিদের বিচার ও নতুন সংস্কার উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করবে। সরকারের ধারাবাহিক পদক্ষেপে বাজার ধীরে ধীরে একটি শক্তিশালী ও টেকসই অবস্থানে পৌঁছাবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪.০৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯.১০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৭.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৪টির দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১৫৮ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৭২ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৫.২২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬০.৬০ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)