×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

শ্লথ গতির বাজারেও আস্থা অটুট বিনিয়োগকারীদের

২০২৬ জুলাই ০৭ ১৪:৪২:৩৮

শ্লথ গতির বাজারেও আস্থা অটুট বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: সূচক ও লেনদেনের ইতিবাচক প্রবণতায় চলতি সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় কার্যদিবসেও তা অব্যাহত ছিল। যদিও এদিন মধ্যাহ্ন সময়ের পর লেনদেনের গতি ছিল কিছুটা শ্লথ। ফলে শেষ মুহূর্তে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। সেই ধারাবাহিকতায় আজও (০৭ জুলাই) লেনদেন শেষ হয়েছে।

দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা যায়। ধারাবাহিকভাবে সূচক বেড়ে বর্তমানে সূচক ৬ হাজার পয়েন্ট ছুঁইছুঁই করছে। আশা করা যায় খুব শিগগিরই সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে। একইসঙ্গে লেনদেনও উল্লেখযোগ্য হারে বাড়বে।

গত দুই দিন ধরে লেনদেনে কিছুটা শ্লথ গতি দেখা যাচ্ছে। এর মধ্যেও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে। যে কারণে শ্লথ গতিতেও শেয়ার ধরে রাখায় টাকার অঙ্কে লেনদেন কমছে। তবে এটি সাময়িক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পরিস্থিতি যাই হোক, বড় ধরনের কোনো ধসের আশঙ্কা নেই। কারণ শেয়ারবাজার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এজন্য ইতিমধ্যে একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করাই উত্তম। বর্তমানে মৌলভিত্তি সম্পন্ন অনেক কোম্পানির শেয়ার কম দামে রয়েছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অনুকূল। সরকারের পুঁজিবাজারবান্ধব নীতি ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮১.২৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪.৮৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১.৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬০টির দর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৮ কোটি ৫৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১৪.২৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৮.৬৬ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ