ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মধ্যাহ্নে গতি কমলেও দিনশেষে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: বাজারে পতন ঘটানোর সকল ষড়যন্ত্র পেছনে ঠেলে আজও (০৬ জুলাই) সূচকের উত্থানের ধারা ধরে রেখেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকারের সময়ে শেয়ারবাজার স্থিতিশীলতার ধারায় ফিরেছে। এর ফলে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সূচকের পাশাপাশি লেনদেনেও রেকর্ড হচ্ছে।
কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র। যাদের কারণে ফ্যাসিস্ট সরকারের সময়ে শেয়ারবাজার ছিল তলানীতে এবং কমে গিয়েছিল বিনিয়োগকারীদের অংশগ্রহণ। বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ওই চক্রটি আবারও চাইছে বাজারকে তলানীতে নিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে।
যার প্রভাব দেখা গেছে আজকের বাজার চিত্রে। লেনদেনের শুরু থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু একটি চক্রের অসাধু কৌশলের কারণে মধ্যাহ্ন সময়ের পর থেকে গতি কিছুটা কমতে থাকে।
তবে চক্রটি সফল হতে পারেনি। দিনশেষে ঠিকই সূচকের তীর উর্ধ্বমুখী দেখে লেনদেন শেষ হয়েছে। মধ্যাহ্ন সময়ের পর শ্লথ গতির কারণে টাকার অঙ্কে লেনদেন কমে যায়।
বিনিয়োগকারীরা সতর্ক থাকলে এবং বাজার মনিটরিং জোরদার করলে বাজারের স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, গুজব ও অসাধু কৌশলের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বর্তমান উত্থান বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি করেছে। তাই সঠিক যাচাই-বাছাই করে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৯.৫১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩.০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৩ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৪.৯৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৭.২৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?