ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দর সংশোধন শেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, সূচক ও লেনদেনে সপ্তাহের শুরু ইতিবাচক
নিজস্ব প্রতিবেদক: স্বাভাবিক দর সংশোধনের পর আজ (০৫ জুলাই) সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাজারে স্থিতিশীলতার হাওয়া বইছে। ইতিমধ্যে গত দুই বছরের মধ্যে সূচক ও লেনদেনে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। সামনে আরও বেশি রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।
সূচক ৬ হাজার পয়েন্ট ও লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়ানোর সম্ভাবনাবর্তমানে যেভাবে বাজারে উত্থান হচ্ছে তাতে খুব শিগগিরই প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। একই সঙ্গে লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।
এই মুহূর্তে যারা মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে বিনিয়োগ করবে তারা অনেক বেশি লাভবান হবে। কারণ বর্তমানে মৌলভিত্তিসম্পন্ন অনেক কোম্পানির শেয়ার খুব কম দরে রয়েছে, যা বিনিয়োগের জন্য উত্তম। দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, যা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। তবে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির অবস্থা ভালোভাবে যাচাই-বাছাই করে বিনিয়োগ করতে হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৭.৪১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮.১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১.৩২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯০ কোটি ৫৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০৫.০৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪২.৪০ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?